কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আ.লীগ-ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (০৪ মে) ডিএমপি ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

গ্রেপ্তাররা হলেন- দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হক (৬৭), মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার গোয়াগাছিয়া এলাকার জলদস্যু রিপন বাহিনীর প্রধান রিপন (৪১), মোহাম্মদপুর থানা মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাওসিফ রেজা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ঘনিষ্ঠ সহযোগী মো. জুবায়ের আশরাফ আনান (৩৭) ও মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি, সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. জুয়েল সরকার (৩৬)।

ডিবি সূত্রে জানা গেছে, ৪ মে সকাল সাড়ে ৯টায় রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে মো. নুরুল হককে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও ও দোহার থানায় একাধিক মামলা রয়েছে। অন্যদিকে ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল ৩ মে রাত আড়াইটার দিকে মতিঝিল এলাকায় থেকে রিপনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলার বিভিন্ন থানার ২৩টি মামলা রয়েছে।

ডিবি সূত্রে আরও জানা গেছে, ৩ মে ডিবি-তেজগাঁও বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে রাত ৯টায় মো. তাওসিফ রেজাকে গ্রেপ্তার করে। অন্যদিকে বিকাল ৫টায় ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম রাজধানীর বংশাল থানাধীন আলু বাজার এলাকা থেকে মো. জুবায়ের আশরাফ আনানকে গ্রেপ্তার করে। এছাড়া ডিবি-মিরপুর বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১১টা ২৫ মিনিটে মো. জুয়েল সরকারকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X