কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানী থেকে নিখোঁজের ১২ দিনেও সন্ধান মেলেনি শাহিনের 

নিখোঁজ বাক প্রতিবন্ধী মো. তানজিল রেজুয়ান কবির শাহিন। ছবি : সংগৃহীত
নিখোঁজ বাক প্রতিবন্ধী মো. তানজিল রেজুয়ান কবির শাহিন। ছবি : সংগৃহীত

নিখোঁজের ১২ দিন পেরিয়ে গেলেও বাক প্রতিবন্ধী মো. তানজিল রেজুয়ান কবির শাহিনের (১৫) খোঁজ মেলেনি। গত ১৬ আগস্ট আনুমানিক দুপুর ১টায় নিখোঁজ হয় তিনি। এই ঘটনায় রাজধানীর শাজাহানপুর থানায় সাধারণ ডায়রি করেছেন শাহিনের পিতা মো. হুমায়ূন কবির। যার সাধারণ ডাইরি নং ৬৬০।

নিখোঁজ শাহিনের বাবা মো. হুমায়ূন কবির বলেন, গত ১‌৬ আগস্ট রাজধানীর শাজাহানপুর থানার এলাকার আমতলা মোড় থেকে নিখোঁজ হয় শাহিন। এসময় শাহিনের পড়নে ছিল জিন্সের প্যান্ট এবং সাদা ডোরাকাটা গেঞ্জি।

শাহিন হারিয়ে যাওয়ার পরে কোনো জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে একই দিন ১৬ আগস্ট শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

হুমায়ূন কবির বলেন, বুধবার (১৬ আগস্ট) দুপুরে বাসা থেকে বের হয় শাহিন। এসময় ওর পেছনে আমার স্ত্রী বের হয়ে আর শাহিনকে খুঁজে পাওয়া যায়নি। বাসা রাস্তার পাশে হওয়ার কারণে সব দিকেই আমরা খোঁজার চেষ্টা করেছি। আশপাশে যত সিসিটিভি ক্যামেরা ছিল সেগুলা দেখেও কোনো আলমত পাইনি।

এই বিষয়ে শাজাহানপুর থানার এসআই (নিরস্ত্র) এস এম দীন ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেন, হুমায়ূন কবির সাহেব তার সন্তান হারানোর পরই আমাদের থানায় এসে সাধারণ ডায়রি করেছেন। তাপর থেকে আমরা বেশ কয়েকবার আশপাশে খুঁজেছি। ছেলেটা বাক প্রতিবন্ধী হওয়ার কারণে সমস্যা বেশি হচ্ছে। নিখোঁজ শাহিনের সাথে কোনো মোবাইল বা ডিভাইস ছিল না। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X