সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০২:১৫ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সোহাগ হত্যার আসামি নান্নু যেভাবে ধরা পড়লেন

গ্রেপ্তার আসামি মো. নান্নু কাজী (বাঁয়ে) ও হত্যার শিকার লাল চাঁদ ওরফে সোহাগ (ডানে)। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার আসামি মো. নান্নু কাজী (বাঁয়ে) ও হত্যার শিকার লাল চাঁদ ওরফে সোহাগ (ডানে)। ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি মো. নান্নু কাজীকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

এর আগে, সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের তার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব অধিনায়ক জানান, নান্নু কাজী তার মামার বাড়িতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১ ও র‌্যাব-১০ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি সোহাগ হত্যা মামলার ৬নং এজাহারনামীয় আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সোহাগ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থার গ্রহণের জন্য তাকে র‌্যাব-১০-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১০

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১১

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৪

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৫

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৬

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৮

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৯

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

২০
X