চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চসিকে বাজেট বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বাজেট বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ অন্যরা। ছবি : কালবেলা
বাজেট বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ অন্যরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) বাজেট বাস্তবায়ন কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুদিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সহায়তায় পরিচালিত ‘সিটি করপোরেশন সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় চসিকের হিসাব বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

মঙ্গলবার (১৫ জুলাই) কর্মশালার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বাজেট বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা, সুনির্দিষ্টতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কারণ আমাদের প্রতিটি কর্মকাণ্ড নগরবাসীর স্বার্থে। সঠিক পরিকল্পনা ও দক্ষ বাস্তবায়নই নগর উন্নয়নের ভিত্তি রচনায় সহায়ক হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. জিল্লুর রহমান। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের ফিনান্সিয়াল স্পেশালিস্ট এম. এ. কুদ্দুস।

কর্মশালায় অংশগ্রহণ করেন চসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা আশুতোষ দে, আবদুছ ছালাম, বিপুল কুমার নন্দী, নেজামুল হক, আরমানুল আলম, মো. নাজিম উদ্দিন, জহির উদ্দিন মো. বাবলু, দেবাশীষ বড়ুয়া, সমীর চৌধুরী, সুলতান মো. কামরুজ্জামান, মো. মফিজ উদ্দিন, মো. বোরহান উদ্দিন, জিন্নাত আলী মানিক, মো. আবদুল মজিদ, মো. রেজাব উদ্দিন, সেলিম উদ্দিন ভূঁইয়া, মো. মোরশেদ, মো. গিয়াস উদ্দিন, সৈয়দা রাবেয়া আলম, অর্পনা রানী দাশ, মো. আলী, ইদ্রিচ আলম, সিরাজুল মুনির, অরূপ কুমার সাহা ও জাহিদ রেজা চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১০

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১১

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৩

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৪

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৫

রামিসা হত্যা মামলার রায় আজ

১৬

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৭

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৮

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

২০
X