কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১১:৪৭ এএম
আপডেট : ০৫ মে ২০২৫, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকাকে বাসযোগ্য করা রাজউকের অন্যতম প্রধান লক্ষ্য : রিয়াজুল ইসলাম

হাতিরঝিল পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। ছবি : কালবেলা
হাতিরঝিল পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। ছবি : কালবেলা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেছেন, ঢাকা শহরকে একটি সুন্দর ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা রাজউকের অন্যতম প্রধান লক্ষ্য।

সোমবার (৫ মে) হাতিরঝিল এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। ঢাকা শহরকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজউকের নিয়মিত পদক্ষেপের অংশ হিসেবে এ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা অপসারণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি হাতিরঝিল এলাকার বাউন্ডারি ওয়ালের সঙ্গে ফুটপাত এবং ওয়াকওয়ে দখল করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন কাজের জন্য রাখা বালু ও বালু ভর্তি বস্তার স্তূপ অপসারণের নির্দেশ দেন। এর আগে এগুলো অপসারণের জন্য সিটি করপোরেশনকে জানানো হলেও তা এখনো অপসারণ হয়নি। রাজউক চেয়ারম্যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান।

একইসঙ্গে হাতিরঝিল এলাকায় উলটো পথে ও নিয়ম না মেনে চলাচলকারী রিকশা ও অন্যান্য যানবাহনকে সঠিক পথে নিয়ম মেনে চলাচলের নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান। নয়তো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান। হাতিরঝিল এলাকায় অবস্থিত পার্কসমূহে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X