রীতা রানী কানু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০২:১৩ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা

কাঁচামরিচ। ছবি : কালবেলা
কাঁচামরিচ। ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ীতে পাঁচ দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে কাঁচামরিচের আমদানির খবর ও পাইকারি বাজারে দেশি কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমে এসেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) ফুলবাড়ী পৌর সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই দেশি কাঁচামরিচের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পাঁচ দিন আগে স্থানীয় বাজারে প্রতি কেজি দেশি কাঁচা রিচের দাম ছিল প্রকার ভেদে ২৫০ থেকে ২৬০ টাকা। বর্তমানে সেই মরিচ বিক্রি হচ্ছে প্রকার ভেদে ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে। এতে প্রতি কেজিতে ৫০ থেকে ৬০ টাকা কমে এসেছে।

পৌর বাজারের সবজি বিক্রেতা হারুন উর রশীদ ও শাহ জামাল বলেন, ‘ভারত থেকে আমদানি বন্ধ থাকায় বেশ কিছু দিন ধরেই দেশি কাঁচামরিচ দিয়েই বাজারে ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছিল। চাহিদার তুলনায় সরবরাহ ভালো থাকায় দাম স্থিতিশীল ছিল। তবে মৌসুম শেষের দিকে হঠাৎ করে বৈরী আবহাওয়ার কারণে মোকামে অনেক ব্যবসায়ী কাঁচামরিচ মজুত করায় বাজারে দাম বেড়ে গিয়েছিল।

তারা বলেন, সম্প্রতি ভারত থেকে আমদানির খবরে মোকামে মজুতকৃত কাঁচামরিচ বাজারে ছাড়তে শুরু করায় এর দাম হাটবাজারে কমে আসতে শুরু করেছে। সরবরাহ বাড়লে কাঁচামরিচের দাম আরও কমে আসবে।

এদিকে একই সময়ের মধ্যে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দামও প্রতি কেজি ৫ টাকা কমে এসেছে। পাঁচ দিন আগে স্থানীয় বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল প্রকার ভেদে ৪৮ থেকে ৫০ টাকা। বর্তমানে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৪৩ থেকে ৪৫ টাকা কেজি দরে। এতে প্রতি কেজিতে ৫ টাকা কমে এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, উপজেলা বাজার মনিটরিং কমিটির পক্ষ থেকে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। এর পরও কোনো ব্যবসায়ী অযৌক্তিকভাবে কোনো পণ্যের দাম বাড়ালে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১০

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১১

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১২

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৩

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৫

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৭

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৯

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

২০
X