স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১১:৫৪ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ দলের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

জাতীয় দলের হয়ে আবার সাকিব খেলবেন কি না, তা নিয়ে আলোচনা তুঙ্গে। রাজনীতি-জটিলতায় কিছুটা দূরে থাকা সাকিব আল হাসানকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। তবে মাঠের বাইরে থাকলেও বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে তিনি একটুও উদাসীন নন, বরং তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করছেন—তা স্পষ্ট হয়ে উঠেছে তার সাম্প্রতিক বক্তব্যে।

দেশের জনপ্রিয় একটি পত্রিকাকে গায়ানা থেকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়ে দিয়েছেন, এখনো বাংলাদেশ দল নিয়ে তার মাথায় ঘুরছে নতুন নতুন পরিকল্পনার ছক। তার নিজের ভাষায়, ‘লো রিস্ক, হাই বেনিফিট’ অপশন খুঁজে বের করাই হবে দলের চাবিকাঠি।

গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে থাকা এই তারকা ক্রিকেটার জানালেন, ‘সামর্থ্য আমাদের দলের সবার আছে। কিন্তু মাঠে কাজটা কীভাবে করবে, সেটা ওদের বুঝতে হবে। কোন অপশনে গেলে আমাদের ‘লো রিস্ক, হাই বেনিফিট’, তা বুঝতে হবে।’

তিনি মনে করেন, বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ ওপরে ও নিচে যথেষ্ট শক্তিশালী। মাঝের ওভারে যদি শামীম-জাকেররা নিজেদের দায়িত্ব ঠিকভাবে বুঝে নেয়, তবে এ দলই হয়ে উঠতে পারে ভয়ংকর।

জাতীয় দলের ধারাবাহিক পারফরম্যান্স নিয়ে সাকিব যেমন বাস্তববাদী, তেমনি আশাবাদীও। তার মতে, ‘যতই আলোচনা হোক, এই দলটাই এক বছরের মধ্যে অনেক ভালো দল হয়ে যাবে। এখন যারা খেলছে, তারা এত দিন অন্যদের ছায়ায় ছিল, নিজেরা দায়িত্ব নেয়নি। এখন সময় এসেছে দায়িত্ব নেওয়ার। সময়ের সঙ্গে সঙ্গে ওরাও শিখে যাবে।’

টি-টোয়েন্টিতে মিডল অর্ডার গড়ার ব্যাপারে তার ব্যাখ্যাও গভীর। ‘টি-টোয়েন্টিতে আসলে মিডল অর্ডার বলে কিছু নেই। হয় টপ অর্ডার, নয়তো মারার জায়গা।’

ব্যাটিং অর্ডারে কার কী ভূমিকা হবে, সেটা আগেভাগেই নির্ধারণ করা গেলে দল আরও গোছানো হবে বলেও মনে করেন তিনি।

তরুণ ক্রিকেটারদের মধ্যে তানজিম হাসান সাকিবকে ঘিরে আলাদা আশাবাদী সাকিব, ‘ওর ব্যাটিং ভালো হচ্ছে, বোলিং ভালোই ছিল, ফিল্ডিংও ভালো… সব মিলিয়ে ওর মধ্যে অনেক সম্ভাবনা আছে। ভূমিকা দিলে ও এগোবে।’

ওয়ানডে ফরম্যাটে দলের মাঝের ওভারগুলোতে রান তুলতে না পারাকে বড় দুর্বলতা হিসেবে দেখছেন সাকিব। বলেন, ‘এই সময়টায় যদি উইকেট না হারিয়ে প্রতি ওভারে ৪-৫ রান করে নেওয়া যায়, তাহলে ইনিংসটা বড় হবে। ২-৩ রান করে করলে হবে না, এখনকার ক্রিকেটে একটু স্মার্ট হতে হয়।’

মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে তিনি চিন্তিত নন। বরং বলেছেন, ‘কোনো খেলোয়াড় সব সময় এক রকম খেলতে পারে না। সিরিজভেদে কেউ কেউ উজ্জ্বল হবে, এটাই স্বাভাবিক। মুস্তাফিজের ক্ষেত্রেও তাই।’

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে একাদশে পরিবর্তন, ব্যাটিং পজিশনে পরীক্ষা-নিরীক্ষা, এমনকি র‍্যাঙ্কিংয়ে দশে নেমে যাওয়ার মতো বিষয়েও সাকিব বরাবরের মতো ঠান্ডা মাথায় কথা বলেছেন। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো দলকে হারাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

মাঠে ফিরবেন কি না, তা হয়তো সময়ই বলবে। তবে যতটুকু জানা যাচ্ছে, মাঠের বাইরে থেকেও সাকিব নিজের মতো করে গড়ে তুলছেন এক নতুন ভাবনার বাংলাদেশ দল—যার ভিত্তি ‘লো রিস্ক, হাই বেনিফিট’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X