কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মেরাদিয়ায় জোর করে পশুর হাট বসানোর চেষ্টা, স্থানীয়দের প্রতিবাদ

রাজধানীর মেরাদিয়া বাজারে সমমনা পরিষদ-বনশ্রীর মানববন্ধন। ছবি : কালবেলা
রাজধানীর মেরাদিয়া বাজারে সমমনা পরিষদ-বনশ্রীর মানববন্ধন। ছবি : কালবেলা

রাজধানীর মেরাদিয়ায় পশুর হাট বসাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বনশ্রী সমমনা পরিষদের নেতারা। তারা বলেন, ‘হাইকোর্ট পশুর হাট বসাতে স্থিতি অবস্থার আদেশ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তালিকা থেকে মেরাদিয়া হাট বাদ দিলেও একটি চক্র হাট বসাতে তৎপর। তারা নানাভাবে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। তাদের হুমকিতে আমরা ভয় পাই না। মেরাদিয়ায় অবৈধ হাট বসাতে দেওয়া হবে না।’

শনিবার (১৭ মে) মেরাদিয়া বাজারে সমমনা পরিষদ-বনশ্রী আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। বনশ্রীর মেরাদিয়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় মানুষের বাড়িঘরের সামনে হাইকোর্টের নিষেধাজ্ঞা এবং সিটি করপোরেশন কর্তৃক হাটের তালিকা থেকে বাদ দেওয়ার পরে হাট বসানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, যারা হাট বসায় তারা বনশ্রী বা আফতাবনগরের কেউ নন। তারা আসে সবুজবাগ, বাড্ডা, খিলগাঁও থেকে। কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও তারা বড় দলের নেতাদের নাম ভাঙিয়ে ভয় দেখায়। আজ থেকে কোরবানির হাটের দিন পর্যন্ত আমরা রাজপথে থাকব। যদি আমাদের বাসার সামনে গরু আনা হয়, আমরা ঝাড়ু ও বাথরুম পরিষ্কারের ব্রাশ দিয়ে প্রতিরোধ করব।

মানববন্ধনে বনশ্রীর সমমনা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন শিকদার বলেন, বনশ্রীর মেরাদিয়া একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। এই এলাকায় ৬৮০টি বাড়ি আছে। দীর্ঘদিন ধরে আমাদের বাসার গ্যারেজ, এমনকি মূল ফটকের সামনেও হাট বসানো হয়। এতে মালিক-ভাড়াটিয়ারা বাসা থেকে বের হতে পারেন না। এলাকায় নোংরাভাব ছড়িয়ে পড়ে। ঈদের ১৫ দিন আগ থেকেই বিশৃঙ্খলা শুরু হয়।

তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা এবং সিটি করপোরেশনের হাট তালিকা থেকে বাদ দেওয়ার পরও গরুর হাট বসানোর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদেই আমরা এখানে দাঁড়িয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X