ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতেও চলছে ছাত্রদলের শাহবাগ মোড় অবরোধ 

বৃষ্টির মধ্যে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি : কালবেলা
বৃষ্টির মধ্যে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় ছাত্রদল। অবস্থানের কারণে শাহবাগের আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অবস্থান কর্মসূচিতে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ছাড়াও ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত রয়েছেন।

এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘এক দফা এক দাবি, ভিসির পদত্যাগ’, ‘ভিসি প্রক্টরের অনেক গুণ, নয় মাসে দুই খুন’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

এর আগে সকাল সাড়ে নয়টা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। আজ বিকেল পাঁচটা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে বলে গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X