কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিল ডিএমপি কমিশনারের প্রতিনিধি দল

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান ডিএমপি কমিশনারের পক্ষে প্রতিনিধি দলের সদস্যরা। ছবি : কালবেলা
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান ডিএমপি কমিশনারের পক্ষে প্রতিনিধি দলের সদস্যরা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের পক্ষে একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৭ মে) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি দলে ছিলেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এবং শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক। এ সময় তারা হাসপাতালের ৪০২ ও ৪০৩ নং কেবিনে চিকিৎসাধীন মো. মারুফ হোসেন, মো. আমির হামজা শিমুল, আবু তাহের এবং সাগর দে-এর চিকিৎসার খোঁজখবর নেন। জুলাই আন্দোলনে আহতদের পাশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে কোনো প্রয়োজনে পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

এই উদ্যোগের জন্য হাসপাতালের চিকিৎসকরা ডিএমপি কমিশনারের ভূয়সী প্রশংসা করেন। আহতদের হতাশা যেন অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হলে আহতরা ভবিষ্যতে আরও সতর্ক থাকার আশ্বাস প্রদান করেন। এ সময় হাসপাতালের পরিচালকসহ আহতদের চিকিৎসার দায়িত্বে থাকা কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনারের পক্ষে ইবনে মিজান আহত জুলাই যোদ্ধাদের জন্য ফল ও ফুল উপহার হিসেবে প্রদান করেন। এ সময় আহত জুলাই যোদ্ধারা ডিএমপি তথা বাংলাদেশ পুলিশের এই মানবিক ভূমিকায় গভীর সন্তোষ প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৫

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৬

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৭

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৯

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

২০
X