ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১২:১৫ এএম
আপডেট : ২৮ মে ২০২৫, ১২:৫০ এএম
অনলাইন সংস্করণ

সচিবালয়ে প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত : ইউট্যাব

ইউট্যাবের লোগো। ছবি : সংগৃহীত
ইউট্যাবের লোগো। ছবি : সংগৃহীত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে কর্মরতদের ছাড়া কাউকে প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, সচিবালয় হচ্ছে- একটি রাষ্ট্রের প্রাণকেন্দ্র। রাষ্ট্রের চরম ও চূড়ান্ত মুহুর্তেও সচিবালয় সচল রাখতে হয়। কিন্তু সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নিয়ে আন্দোলনের কারণে মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ বাহিনী সোয়াত ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়। সচিবালয়ের প্রধান গেটের সামনে অতিরিক্ত বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

নেতারা বলেন, সরকারের সাবেক সচিব ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারকে পর্যন্ত সচিবালয়ে প্রবেশে বাঁধা দেওয়া হয়েছে। এমনকি সকালে দায়িত্ব পালনের উদ্দেশে যাওয়া সাংবাদিকদেরও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। যা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। কারও প্রয়োজন থাকলে তিনি সচিবালয়ে যাবেন এটিই স্বাভাবিক। কিন্তু সচিবালয়ে প্রবেশে বাঁধা দেওয়ার ঘটনা উদ্বেগজনক।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, আমরা ভেবেছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর একটি বৈষম্যহীন রাষ্ট্র দেখতে পাবো। কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সেক্ষেত্রে কতটুকু সফল হয়েছে সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। আমরা সব মহলের দৃষ্টি আকর্ষণ করে বলছি- আলাপ-আলোচনার মধ্য দিয়ে সমাধান খুঁজে বের করুন। তা না হলে আন্দোলন অব্যাহত ও সচিবালয়ে অচলাবস্থা তৈরি হলে দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১০

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১১

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১২

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১৪

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১৫

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১৬

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৮

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৯

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

২০
X