কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
‘হাওর’ প্রকল্পের অনুষ্ঠানে বক্তারা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের সহায়তা দরকার

‘হাওর’ শীর্ষক প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
‘হাওর’ শীর্ষক প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

বাংলাদেশ প্রতি বছর জলবায়ু পরিবর্তন-উদ্ভূত বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তাপপ্রবাহ ইত্যাদির ফলে গড়ে ১-২ শতাংশ প্রবৃদ্ধি হ্রাস পায়। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে তবে, কার্যকরভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি কার্যক্রম গ্রহণ জরুরি এবং উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহায়তা প্রয়োজন হবে।

বুধবার (২৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ে পিকেএসএফ বাস্তবায়িত জার্মান সরকারের অর্থায়নে ‘হাওর’ শীর্ষক প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা খানম এবং জার্মান দূতাবাসের ডেপুটি হেড অফ ডেভেলপমেন্ট কোঅপারেশন উলরিখ ক্লেপমান। এতে স্বাগত বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের। অনুষ্ঠানে দুটি উপস্থাপনা প্রদান করেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলে রাব্বি ছাদেক আহমাদ এবং মহাব্যবস্থাপক এ কে এম নুরুজ্জামান।

সরকার গৃহীত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যক্রমের বর্ণনা দিয়ে শাহরিয়ার কাদের বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে ৮০০টিরও অধিক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সরকার বাৎসরিক বাজেটের ৬-৭ শতাংশ অর্থ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যয় করে। দেশের দুটি জাতীয় প্রতিষ্ঠান পিকেএসএফ ও ইডকল গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) হতে এ পর্যন্ত ৯টি প্রকল্প ও ৮টি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রকল্প বাবদ ৪৪৭.৩ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে।

জাকির আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা মানুষের অভিযোজন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে পিকেএসএফ নিরলস কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উলরিখ ক্লেপমান বলেন, বর্তমানে জার্মান সরকার বাংলাদেশে ৫৩টি চলমান প্রকল্পে সহযোগিতা দিচ্ছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সরকারের একার পক্ষে মোকাবিলা সহজ নয় উল্লেখ করে ফাহমিদা বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিওসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলেই কেবল এটি সম্ভব হবে।

ফজলুল কাদের বলেন, আমাদের কার্যক্রম টেকসই কৃষি, পানি ব্যবস্থাপনা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে গুরুত্ব প্রদানের মাধ্যমে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটাচ্ছে।

‘হাওর’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার হাওর এলাকায় তিনটি ইউনিয়নে তীব্র ও আকস্মিক বন্যার ঢেউয়ের ফলে সৃষ্ট ভাঙন থেকে বাড়িঘর রক্ষা এবং হাটিতে বসবাসরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সিসি ব্লক রিভেটমেন্ট ও রিটেইনিং ওয়াল নির্মাণ করা হয়। এর ফলে, প্রায় ৭,৫০০ পরিবারের ঘর-বাড়ি আকস্মিক বন্যার ভাঙন থেকে রক্ষা পেয়েছে, কমিউনিটি স্পেস উঁচু করার ফলে খাদ্যশস্য সংরক্ষণের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে উপকৃত হয়েছেন এবং নির্মিত দেয়ালের পাশে বৃক্ষ রোপণের ফলে জীববৈচিত্র্য সংরক্ষণ হয়েছে। এছাড়া, জামালগঞ্জ এবং দিরাই উপজেলার তিনটি ইউনিয়নে ১.৫৪ কিমি দীর্ঘ হাটি সুরক্ষা দেয়াল নির্মাণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১০

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১১

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১২

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৪

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৫

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৬

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

২০
X