কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৪:৪৯ এএম
অনলাইন সংস্করণ

‘এই ২০০০ টাকা দিয়ে কাফনের কাপড় কিনে দিও মা’

নিহত মো. তুষার খান। ছবি : কালবেলা
নিহত মো. তুষার খান। ছবি : কালবেলা

গোপালগঞ্জ কাশিয়ানীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে করেছে পুলিশ। স্বজনদের দাবি, স্ত্রীর সঙ্গে অভিমান করে ওই যুবক চিরকুট লিখে আত্মহত্যা করেছেন।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. তুষার খান (২৬) মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামের মো. সুলতান খানের ছেলে।

নিহত যুবকের মা কুলসুম বেগম জানান, বুধবার বিকালে তার ছেলে তুষার বাড়িতে ছিল। সন্ধ্যায় ঘরের মধ্য দরজা বন্ধ করেছিল। দীর্ঘ সময় ডাকাডাকির পরে সাড়া না পেয়ে ঘরের বেড়া ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ সময় মরদেহের পাশ থেকে দুটি চিরকুট পাওয়া গেছে। একটা চিরকুটে লেখা, ‘আমার মুক্তার কোনো দোষ নেই, সব দোষ আমার। তাই ওকে কেউ ভুল বুঝবেন না। ইতি তুষার।’ অপর চিরকুটে লেখা, ‘এই ২০০০ টাকা দিয়ে আমার কাফনের কাপড় কিনে দিও মা।

ওই লেখার নিচে আরও উল্লেখ করা হয়েছে, ‘আমার হাত-পা আমি নিজেই বানছি, যাতে উপরে ধরতে না পারি’। এছাড়াও পাশে লেখা, ‘তুমি আমার জান মুক্তা’।

এ বিষয়ে নিহতের বোন খুশী খানম কালবেলাকে জানান, তার ভাই স্ত্রীকে অনেক ভালোবাসতো। স্ত্রীর কথিত একাধিক ভাই ছিল। তাদেরকে ঋণ করে কিছু টাকা দিয়েছিল। এ নিয়ে মাঝে মধ্যে তাদের মধ্যে ঝগড়া হতো এবং তার স্ত্রী ঢাকা চলে যেত। বর্তমানে তিনি ঢাকায় আছেন। হয়ত এমন অভিমানে তিনি আত্মহত্যা করেছেন।

কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, যুবকের মরদেহের পাশে চিরকুট পাওয়া গেছে। মরদেহ গোপালগঞ্জ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১০

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১১

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১২

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৩

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৪

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৬

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৭

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৮

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৯

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

২০
X