কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০১:১২ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ডিজিটাল মিডিয়া জার্নালিস্ট ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন ইমরান হক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড- ২০২৫ পেয়েছেন গ্লোবাল টিভি বাংলাদেশের হেড অব ডিজিটাল সাংবাদিক ইমরান হক। দেশের সেরা ডিজিটাল মিডিয়া জার্নালিস্ট ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার লাভ করেন।

৩০ মে, ২০২৫ শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইমরান হক এর হাতে পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন ও গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।

অনুষ্ঠানে টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, অভিনেত্রী রুনা খান, সাদিয়া আয়মান, মডেল পিয়া জান্নাতুল, ব্র্যান্ড প্রমোটার বারিশা হকসহ ৩৮ জনকে অ্যাওয়ার্ড- দেওয়া হয়। এছাড়াও সংগীত ও শিল্পাঙ্গনে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা দেওয়া হয় কণ্ঠশিল্পী ফেরদৌস আরা, চলচ্চিত্র অভিনেত্রী রোজিনাসহ বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্বকে।

অনুষ্ঠানে গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ এর চেয়ারম্যান ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কবি রাজু আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

এ কে এম ইমরানুল হক যিনি মিডিয়াতে ইমরান হক নামে পরিচিত। বর্তমানে গ্লোবাল টেলিভিশনের হেড অব ডিজিটাল হিসেবে কর্মরত আছেন, এর পূর্বে তিনি দৈনিক ইত্তেফাক এর মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে প্রায় ৩ বছর কর্মরত ছিলেন। তারও পূর্বে চ্যানেল আই ডিজিটাল ডিপার্টমেন্টে তিনি দীর্ঘ ৫ বছর কর্মরত ছিলেন।

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় জন্ম নেয়া ইমরান নর্থ সাউথ বিশ্ববদ্যালয় থেকে এমবিএ ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিবিএ ডিগ্রী লাভ করেন। এরপরই তিনি ডিজিটাল মিডিয়ায় সম্পৃক্ত হন। প্রফেশনাল জীবন ছাড়াও ইমরান হক দেশের একজন পরিচত কন্টেন্ট ক্রিয়েটর। নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলেও সিলভার বাটন পেয়েছেন তিনি।

কালবেলা/এনএএস/বিএনএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১০

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১১

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১২

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৩

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৪

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১৫

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১৬

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১৭

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১৮

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৯

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

২০
X