চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘ন্যায়ের সেবায় শৃঙ্খলিত হোন’ নবীন আইনজীবীদের উদ্দেশে বিচারকদের বার্তা

শিক্ষানবীশ আইনজীবীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অতিথিরা। ছবি : কালবেলা
শিক্ষানবীশ আইনজীবীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অতিথিরা। ছবি : কালবেলা

‘আইন পেশা শুধু পেশা নয়, এটি ন্যায়ের সেবার পথ’ এমন বার্তা নিয়েই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজন করেছে শিক্ষানবীশ আইনজীবীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

শনিবার (১১ অক্টোবর) আদালত অডিটরিয়ামে আয়োজিত এ কর্মশালায় নবীনদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী। কর্মশালা সঞ্চালনা করেন পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম।

কর্মশালার দ্বিতীয় পর্বে আইডি কার্ড বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এএসএম বদরুল আনোয়ার।

বক্তারা বলেন, আইন পেশা স্বাধীন ও মহৎ পেশা। এ পেশায় কঠোর শৃঙ্খলা মেনে চলা অত্যাবশ্যক। একটি সংবিধিবদ্ধ আইন দ্বারা আইন পেশা পরিচালিত হয়, যা সব আইনজীবী ও শিক্ষানবীশ আইনজীবীদের জানা ও মান্য করা উচিত।

তারা আরও বলেন, নবাগতরা পূর্বসূরিদের বীরত্ব ও ঐতিহ্য সংরক্ষণের ধারক ও বাহক হবেন। জীবনের সবক্ষেত্রে আইন মেনে চলার মনমানসিকতা তৈরি করতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন দক্ষ আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন- জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির আহ্বায়ক একেএম মকবুল কাদের চৌধুরী, সাবেক সদস্য মুহাম্মদ শামসুল আলম, সিনিয়র আইনজীবী তারিক আহমদ, সেলিমা খানম, মুহাম্মদ কবির হোসাইন, কাশেম কামাল, জাফর ইকবাল, এএনএম মাইনুল চৌধুরী রনি, কাজী মো. আশরাফুল হক আনসারি জুয়েল, মাহমুদ-উল-আলম চৌধুরী মারুফ, ইয়াছিন আরাফাত সাজ্জাদ ও জোবায়ের হোসেন শিবলু।

এ ছাড়া উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, সহ-সাধারণ সম্পাদক মো. ফজলুল বারী, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেব, ক্রীড়া সম্পাদক মো. মনজুর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার এবং নির্বাহী সদস্য এহছান উল্লাহ মানিক, আছমা খানম, বিবি ফাতেমা ফেন্সি ও মেজবাহ্ উল আলম এমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১০

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১১

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১২

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৩

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৪

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৫

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৬

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৭

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৮

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৯

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

২০
X