কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে’

রাজধানীর দক্ষিণখানে ৩১ দফা শীর্ষক লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর। ছবি : কালবেলা
রাজধানীর দক্ষিণখানে ৩১ দফা শীর্ষক লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর বলেছেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।

রোববার (১৫ জুন) রাজধানীর দক্ষিণখান থানার ৪৯ ও ৫০ নং ওয়ার্ডে ৩১ দফা শীর্ষক লিফলেট বিতরণ করার সময় এ কথা বলেন তিনি। সকালে ও দুপুরে তার নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই লিফলেট বিতরণ করা হয়। এসময় এসএম জাহাঙ্গীর সাধারণ মানুষ, দোকানদার, পথচারী, রিকশাচালকদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়ে হাতে লিফলেট তুলে দেন এবং কুশল বিনিময় করেন। পাশাপাশি ধানের শীষ সংবলিত লিফলেটও তুলে দেন তিনি।

সংক্ষিপ্ত বক্তব্যে এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করছি। যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। ৩১ দফা বাস্তবায়নে জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, আগামী দিনে যে নির্বাচন হবে সে নির্বাচনে জনগণ যাতে বুঝে-শুনে তার ইচ্ছামতো প্রার্থীকে ভোট দিতে পারে সেটিই হলো আমাদের মূল টার্গেট। ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। আমরা সেই ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছি তারা ভালো সাড়া দিচ্ছে। জনগণ মনে করে গণতান্ত্রিক চর্চা থাকলে দেশে আগামীতে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণের সঙ্গে থাকতে। আমরাও সেটি চেষ্টা করছি।

এসএম জাহাঙ্গীর বলেন, খুনি শেখ হাসিনার সময় দেশের অর্থ কিভাবে লুটপাট করে বিদেশে পাচার হয়েছে তা সবাই জানেন। বিরোধী দলের নেতাকর্মীদের কিভাবে গুম-খুন করা হয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার আমরা চাই। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যদি বিচার প্রক্রিয়া শুরু করে যেতে পারে তাহলে ভবিষ্যতে নির্বাচিত সরকার তার ধারাবাহিকতা রক্ষা করতে পারবে। আমরা বিশ্বাস করি লন্ডনে সরকার প্রধান ড. ইউনূস ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠকের পর দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যে নির্বাচনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত হবে এবং জনগণ গণতন্ত্র ফিরে পাবে।

শেখ হাসিনার আমলে সুষ্ঠু ভোট হয়নি বলেও উল্লেখ করেন এসএম জাহাঙ্গীর।

উল্লেখ্য, ২০২০ সালে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এসএম জাহাঙ্গীর হোসেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X