কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো তুহিনকে

সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন। ছবি : সংগৃহীত
সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন। ছবি : সংগৃহীত

সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে রাজধানীর শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ জুন) ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২২ জুন) ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এদিন মধ্যরাতে ঢাকা জেলার নবাবগঞ্জ ষোল্লা ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ ঢাকা মহানগর আদালতে ওঠানো হবে।

তুহিনকে গ্রেপ্তারের একটি ভিডিও ছড়িয়ে পেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। তাতে দেখা যায়, ডিবি পুলিশ গ্রেপ্তার করতে গেলে স্থানীয় এলাকার নারী-পুরুষের বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাবিনা আক্তার তুহিনকে সাধারণ মানুষ ঘিরে রাখে এবং তিনি নির্দোষ দাবি করে গ্রেপ্তার না করার অনুরোধ করা হয়। এ সময় সাবিনা আক্তার তুহিনকে তার সমর্থক ও সাধারণ মানুষকে বাধা না দেওয়ার অনুরোধ করতে দেখা যায়।

তুহিনকে বলতে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনী আমাকে নিয়ে যাক কেউ বাধা দিয়েন না। আমি জেলে গেলে নিরাপদ এবং আমার সন্তানরাও নিরাপদ। কিন্তু তারপর তুহিনের সমর্থকরা বাধা দেয়। পুলিশ তাদের বারবার সরে যাওয়ার অনুরোধ করলেও তুহিনের সর্মথকরা তা মানতে নারাজ। এক পর্যায়ে তার সমর্থকরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দেয়। একপর্যায়ে তুহিন তার সমর্থকদের যেতে বলেন এবং পুলিশকে নিয়ে যেতে বলেন। তবে তিনি দাবি করেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। সাবিনা আক্তার তুহিনের নামে কয়েকটি হত্যা মামলা রয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি সাবেক ছাত্রনেতা এবং যুব মহিলা লীগের ও নেতৃত্ব দেন।

তুহিনের পরিবার কালবেলাকে বলেন, সোমবার মধ্যরাতে সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশ। আজ তাকে কোর্টে ওঠানো হবে।

ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X