কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১২:২৩ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৭:১৭ এএম
অনলাইন সংস্করণ

ড্যাবের সভাপতি-মহাসচিবসহ পাঁচ পদে ভোট ৯ আগস্ট

ড্যাবের লোগো। ছবি : সংগৃহীত
ড্যাবের লোগো। ছবি : সংগৃহীত

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ‘নির্বাচনী তপশিল-২০২৫’ ঘোষণা করা হয়েছে।

তপশিল অনুযায়ী, সংগঠনের সভাপতি, মহাসচিব, সিনিয়র সহসভাপতি, কোষাধ্যক্ষ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে আগামী ৯ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা এই ভোট গ্রহণ চলবে।

গত শুক্রবার ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার ঘোষিত নির্বাচনী তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় সোমবার (২৮ জুলাই) রাত ১০টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ২৯ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ জুলাই রাত ১০টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩১ জুলাই।

সভাপতি ও মহাসচিব পদে মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা। আর সিনিয়র সহসভাপতি, কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ফরমের মূল্য ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৪ মার্চ অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং ডা. মো. আব্দুস সালামের নেতৃত্বাধীন ড্যাবের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১০

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৩

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৪

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৫

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৬

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৮

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৯

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

২০
X