কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৪:০১ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে হেলে পড়ল বহুতল ভবন

হেলে পড়া ভবন। ছবি : সংগৃহীত
হেলে পড়া ভবন। ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে অবস্থিত একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। রোববার (২৭ জুলাই) এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ছয় তলা ভবনটি পাশের একটি সাত তলা ভবনের দিকে হেলে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

ডেমরা থানা পুলিশ জানিয়েছে, হেলে পড়া ভবনটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) অবহিত করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য ফ্ল্যাট দেওয়ার জন্য একটি প্রকল্প নিয়েছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হয়েছিল। কিন্তু একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি। এ প্রকল্পের আওতায় জুলাই শহীদ পরিবারগুলোর জন্য ৮০৪ ফ্ল্যাট নির্মাণ করার কথা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, রোববার চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। ওই সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রস্তাবিত ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ শীর্ষক প্রকল্পটি। এ ছাড়া আরও ১৩টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

অর্থবছরের প্রথম একনেক সভায় উত্থাপন করা ১৪টি প্রকল্পের মধ্যে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক সভা। প্রকল্পগুলো বাস্তবায়নে খরচ হবে ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, বৈদেশিক ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১০

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১১

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১২

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৩

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৪

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৫

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৬

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৭

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৮

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

২০
X