কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৪:১৩ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার

বোয়িং। ছবি : সংগৃহীত
বোয়িং। ছবি : সংগৃহীত

বিমান পরিবহন খাতে শক্তিশালী অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র ভিত্তিক বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছে।

রোববার (২৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সচিব মাহবুবুর রহমান।

তিনি বলেন, বোয়িং কোম্পানি তাদের ব্যবসা পরিচালনা করে, যুক্তরাষ্ট্র সরকার নয়। আমরা তাদের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে ভারত, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া ১০০টি করে উড়োজাহাজের অর্ডার দিয়েছে।

সচিব মাহবুবুর রহমান। ছবি : সংগৃহীত

তিনি আরও বলেন, বোয়িং তাদের উৎপাদন ক্ষমতা অনুযায়ী উড়োজাহাজগুলো সরবরাহ করবে, তাই এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে।

উল্লেখ্য, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ১৬২ সিটের ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৪১৯ সিটের ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এবং ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফট রয়েছে। নতুন উড়োজাহাজগুলো সংযোজনের মাধ্যমে বিমান পরিবহন খাতে দক্ষতা ও সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X