রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৯:০৭ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বর্ণ পাচারের সময় বিমানবন্দরে আটক কেবিন ক্রু

রুদাবা সুলতানা। ছবি : সংগৃহীত
রুদাবা সুলতানা। ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কেবিন ক্রুকে আটক করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেলে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ রুদাবা সুলতানা নামের ওই কেবিন ক্রুকে আটক করে। তার কাছ থেকে ২৩০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র কেবিন ক্রু।

কাস্টমস ও বিমানবন্দর সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে রিয়াদ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ ফ্লাইট শাহজালালে অবতরণ করে। নিয়ম মেনে ফ্লাইটটির ক্রুরা বের হওয়ার সময়ে সন্দেহজনক গতিবিধি দেখে কেবিন ক্রু রুদাবা সুলতানাকে চ্যালেঞ্জ করেন কাস্টমস কর্মকর্তারা। তার ব্যাগেজ তল্লাশির পর বডি স্ক্যানিংয়ের জন্য স্ক্যানার কক্ষে নিতে চাইলে তিনি গড়িমসি করেন। এক পর্যায়ে অন্তর্বাসে লুকিয়ে রাখা বিশেষভাবে তৈরি স্বর্ণের বার ছুড়ে ফেলে তা লুকানোর চেষ্টা করেন। পরে তা জব্দ করা হয়। এরপর তাকে স্ক্যানিং মেশিন দিয়ে দেহ তল্লাশি করে নতুন একটি আইফোন পাওয়া যায়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার এসএম শরাফাত হোসেন কালবেলাকে বলেন, ওই কেবিন ক্রুকে চ্যালেঞ্জ করলে তিনি অবৈধভাবে আনা পণ্য থাকার কথা অস্বীকার করেন। এক পর্যায়ে নিজের কাছে বিশেষভাবে লুকানো স্বর্ণ ছুড়ে ফেলে তা পা দিয়ে লুকানোর চেষ্টা করেন। যদিও তা কাস্টমস সদস্যদের চোখ এড়ানো সম্ভব হয়নি।

এই কর্মকর্তা বলেন, উদ্ধার করা স্বর্ণের ওজন ২৩০ গ্রাম। একজন কেবিন ক্রু বিনা ঘোষণায় তা বহন করতে পারেন না। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, রুদাবা সুলতানাকে চ্যালেঞ্জ করার পর শুরুর দিকে উল্টো তিনি কাস্টমস সদস্যদের চ্যালেঞ্জ করেন। তিনি নিজেকে বিমানের কেবিন ক্রু ইউনিয়নের শীর্ষ এক নেতার বোন পরিচয় দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন।

বিমানের ফ্লাইট পার্সার বিভাগের সূত্র জানায়, বিমানের ফ্লাইট পার্সার বিভাগে রুদাবা সুলতানা প্রভাবশালী কর্মী। তার ভাই কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি হওয়ায় বিগত সরকারের আমলে ভিআইপি ফ্লাইটে কেবিন ক্রুর দায়িত্বে থাকতেন তিনি। এরপর সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সঙ্গে ছবি তুলে তা ব্যবহার করে বিমানবন্দরে নানা অনৈতিক সুবিধা নিতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১১

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১২

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৩

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৫

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৬

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৭

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৮

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

২০
X