রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

অসুস্থ ওমরাহযাত্রীর সেবা করে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এক বৃদ্ধ ওমরাহযাত্রী নিজে খাবার খেতে পারছিলেন না। তাকে নিজ হাতে খাইয়ে দেন ফ্লাইট অ্যাটেনডেন্ট। সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে মানবিকতার এই বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওই কেবিন ক্রু।

এই খবর জানিয়েছে গালফ নিউজ। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সৌদিয়া এভিয়েশনের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, যাত্রাপথে কাঁপুনি ও দুর্বলতায় ভুগতে থাকা ওই বৃদ্ধ যাত্রী খাবার তুলতে হিমশিম খাচ্ছেন। পাশে থাকা ক্রু সদস্য ধৈর্য ও মমতায় এক চামচ করে তাকে খাইয়ে দিচ্ছেন।

জানা গেছে, ওই যাত্রী পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন। পারকিনসন হলো এক ধরনের স্নায়ুবিক ব্যাধি, যা শরীরের নড়াচড়া ও নিয়ন্ত্রণক্ষমতা কমিয়ে দেয়। ওমরাহযাত্রীদের বহনকারী আন্তর্জাতিক ওই ফ্লাইটে এমন অনেক বয়স্ক মুসল্লি ছিলেন, যাদের সহায়তায় ক্রুদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়।

তবে ওই ফ্লাইট অ্যাটেনডেন্টের সহানুভূতিপূর্ণ আচরণ দায়িত্বের সীমা ছাড়িয়ে এক অনন্য মানবিক উদাহরণ হিসেবে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ভিডিও দেখে কেবিন ক্রুর প্রশংসা করেছেন নেটিজেনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X