কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৮ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

চুরির অভিযোগে কিশোরকে রাতভর নির্যাতন, সকালে মৃত্যু

মো. আকাশ। পুরোনো ছবি
মো. আকাশ। পুরোনো ছবি

রাজধানীর মোহাম্মদপুর থানার আজিজ মহল্লা এলাকায় নির্মাণাধীন ভবনের রড চুরির অভিযোগে মো. আকাশ (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে তাকে নির্যাতনের পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক বলেন, এক কিশোরকে হত্যার অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করলে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

তিনি আরও বলেন, নির্মাণাধীন ভবনটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এই ভবনে কয়েকজন শ্রমিক থাকত। তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের অভিযোগ।

নিহতের ফুপু ঘটনাস্থলে আহাজারিরত অবস্থায় বলেন, আমার ভাইয়ের ছেলে স্কুলছাত্র। সে সিক্সে পড়ে। সে চুরির সঙ্গে জড়িত নয়। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এই দিকে আসত।

তিনি বলেন, গতকাল রাতে আকাশ বাসায় ফেরেনি। বৃহস্পতিবার ভোরে একজন আমাকে ফোন করে জানায়, আকাশ অসুস্থ। তাকে বাসা নিয়ে যেতে বলে৷ পরে আমরা আকাশকে বাসায় নিয়ে গেলে সে আরএ অসুস্থ হয়ে পড়ে। পানি খেতে চাইলে তাকে পানি দেওয়া হয়৷ এরপরই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

নিহত কিশোরের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রাতভর মারধরের পর ভোরবেলার পরিবারকে জানানো হয়। বাসায় নেওয়ার পরেই মৃত্যু হয়। নির্যাতনের ঘটনায় জড়িতরা সবাই নির্মাণাধীন ভবনের শ্রমিক। রাতে যখন ওই কিশোরকে মারধর করা হয় তখন অনেকে বাধা দিলেও তাতে কর্ণপাত করেননি শ্রমিকরা। কিশোরটি সারা শরীরে আঘাতের চিনহ রয়েছে। আর, ঘটনার পর থেকেই পলাতক নির্মাণাধীন ভবনের সবাই।

এদিকে কিশোরকে নির্যাতনে হত্যার খবর পেয়ে সুষ্ঠু বিচারের দাবিতে নির্মাণাধীন ভবনটি ঘিরে রাখে স্থানীয়রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X