কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

রাজধানীর বিজয় সরণি এলাকায় ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওই যুবকের নাম মো. রাকিব (৩০)। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে। রাকিব একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির সুবাদে ফার্মগেটে থাকতেন।

নিহতের বোন মারিয়া আক্তার জানান, ভোরে তার ভাই বাইসাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলেন। এ সময় বিজয় সরণি মোড়ে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীদের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোল্লা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি বাসার গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানাধীন কাঁচপুর বিসিক এলাকার একটি তিনতলা বাড়ির নিচ তলায় দুর্ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন- মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮) এবং তাদের তিন মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সবিনয় দাস জানান, বাড়িটির নিচতলায় ভাড়া থাকে ওই পরিবার। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের সবাই গিয়ে বাসার আগুন নেভায়। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, তাদের পাঁচজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X