‎ ‎কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

বনানীতে দুই শিসা বারে ডিএনসির অভিযান

জব্দকৃত শিসা ও হুক্কা। ছবি : কালবেলা
জব্দকৃত শিসা ও হুক্কা। ছবি : কালবেলা

‎রাজধানীর বনানীতে দুটি শিসা বারে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। এ সময় ১৫ কেজি শিসা, ১৩টি হুক্কা, ১০ কেজি কয়লা ও শিসা গ্রহণের বিভিন্ন উপকরণ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

‎বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বনানীর ১২ নম্বর সড়কে অবস্থিত ‘আল গ্রিসিনো’ এবং পরে রাত ৯টায় ১৭ নম্বর সড়কের ‘হাবানা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’-এ এই অভিযান পরিচালনা করা হয়।

‎ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) অঞ্চলের উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, ‘আল গ্রিসিনো’ ও ‘হাবানা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’-নামের শিসা বারে অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল শিসা ও হুক্কা জব্দ করা হয়েছে।

‎অভিযান চলাকালে বারের ভেতরে শিসা পরিবেশন ও সেবনের সরাসরি প্রমাণ পাওয়া গেছে বলে জানায় ডিএনসি। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম।

পরে এক সংবাদ সম্মেলনে শওকত ইসলাম বলেন, বার দুটিতে অবৈধ শিসা সেবনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে ১৫ কেজি শিসা, ১৩টি হুক্কা, ১০ কেজি কয়লা ও শিসা গ্রহণের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।‎

উল্লেখ্য, দেশে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হুক্কার মাধ্যমে শিসা পরিবেশন ও সেবন বেআইনি। রাজধানীর অভিজাত এলাকায় দীর্ঘদিন ধরেই এ ধরনের বারের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা ছিল সীমিত। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ডিএনসি এসব বারের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X