বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ এএম
অনলাইন সংস্করণ

বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে পুলিশের অভিযান

সেলসিয়াস সিসা লাউঞ্জ। ছবি : কালবেলা
সেলসিয়াস সিসা লাউঞ্জ। ছবি : কালবেলা

রাজধানীর বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এ অভিযান চালানো হয়। এসময় লাউন্স থেকে তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, মো. আবির, মাইনুল ইসলাম ও জয় কস্তা।

অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাসেল সারোয়ার। তিনি বলেন, ‘অভিযানে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

থানা সূত্রে জানা গেছে, শিশা লাউন্স থেকে ৬টি করে প্লাস্টিকের পাইপ যুক্ত কাচের স্ট্যান্ড ও মাটির কলকিসহ ৬০ গ্রাম বিভিন্ন ফ্লেভারের সিসা জব্দ করা হয়েছে। আটকদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এদিকে কিশোর গ্যাংয়ের ধারাল অস্ত্রের কোপে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে ‎রাজধানীর আদাবর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত পুলিশ কনস্টেবলের নাম আল-আমিন। এ ছাড়া আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

হামলা ও আহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান৷ তিনি বলেন, ‘সোমবার রাতে ৯৯৯-এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় যায় একটি গাড়ি নিয়ে। চালক আল-আমিন গাড়ির কাছে ছিলেন। এসময় একটা পক্ষ এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে কোপ লেগেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

‎‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত ১১টায় আদাবরের সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে পুলিশ সদস্যরা অভিযান চালায়। এ সময় আদাবর এলাকার কিশোর গ্যাং চক্রের মূলহোতা জনি ও রনি পুলিশের ওপর দেশীয় ধারাল অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা করে। এতে ঘটনাস্থলে এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মোহাম্মদপুর-আদাবর ভয়ংকর কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য জনি ও রনি। তারা আদাবর-১০ এলাকায় বালুর মাঠে বসে পুরো আদাবর এলাকা নিয়ন্ত্রণ করে। কবজি কাটা আনোয়ার জেলহাজতে থাকায় তার হয়ে এই দুই কিশোর গ্যাং বাহিনী এলাকায় ত্রাস সৃষ্টি করে। এর আগেও বেশ কয়েকবার বহু মানুষকে কুপিয়ে মেরে ফেলেছে তারা।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X