কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বনানীতে সিসা বারে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসার ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারের সিঁড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, রাব্বি পরিবার নিয়ে মহাখালীর হাজারীবাড়ীতে থাকেন। বুধবার রাতে বনানী ১১ নম্বর রোডের একটি রেস্টুরেন্টে দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে যান। ভোরে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

বন্ধু ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার হত্যাকারীর পরিচয় জানাতে পারেনি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার জানান, ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডের একটি ভবনের দ্বিতীয় তলার সিঁড়িতে রাব্বিকে কুপিয়ে আহত করা হয়। তার বাম পায়ের উরু ও ডান হাতের কনুইতে ধারাল অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা রাব্বির পূর্ব পরিচিত। তারা আগেও একাধিকবার রাব্বির অফিসে গিয়েছিল।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দ্রুত মামলা গ্রহণ ও তদন্ত শুরু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X