কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রদীপ প্রজ্বালন, মঙ্গল কামনায় কালীমন্দিরে মহালয়া উদযাপন

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমে মহালয়ার বিশেষ অনুষ্ঠান। ছবি : কালবেলা
রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমে মহালয়ার বিশেষ অনুষ্ঠান। ছবি : কালবেলা

শারদীয় দুর্গোৎসবের সূচনা বার্তা নিয়ে এসেছে মহালয়া। রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমে মহালয়ার বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভোর সাড়ে ৫টায় মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের আবহ। প্রদীপ প্রজ্বালনের সঙ্গে সঙ্গে ধ্বনিত হয় উলুধ্বনি ও শঙ্খধ্বনি, আর ভক্তিমূলক সংগীত ও চণ্ডীপাঠে মুখরিত হয়ে ওঠে মন্দিরপ্রাঙ্গণ।

মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম কমিটির সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস। তিনি বলেন, দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ ঘটবে এবং সমাজ, দেশ ও গোটা পৃথিবী মঙ্গলময় হয়ে উঠবে।

হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তিথি মহালয়া, যা পালিত হয় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যায়। এর সঙ্গে জড়িয়ে আছে দুটি আধ্যাত্মিক দিক। প্রথমত, পিতৃতর্পণ ও শ্রাদ্ধ: এ দিনে হিন্দু সম্প্রদায় পূর্বপুরুষদের স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করে। বিশ্বাস করা হয়, মহালয়ার দিনে পিতৃপুরুষরা পৃথিবীতে এসে আশীর্বাদ দান করেন। দ্বিতীয়ত, দেবীপক্ষের সূচনা: পুরাণ মতে, দেবতাদের প্রার্থনায় মহাশক্তি দুর্গার আবাহন ঘটে মহিষাসুর বিনাশের জন্য। এভাবেই মহালয়া থেকেই শুরু হয় দুর্গোৎসবের মূল আবহ।

আধুনিক বাংলায় মহালয়ার ভোর মানেই রেডিও বা টেলিভিশনে ‘মহিষাসুরমর্দিনী’ সম্প্রচার, যা কোটি মানুষের হৃদয়ে নতুন আলো ও আশার সঞ্চার করে। রমনা কালীমন্দির থেকে প্রজ্বালিত মঙ্গল প্রদীপ শুধু দুর্গোৎসবের সূচনা নয়, এটি শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির আলোকবর্তিকা।

অপর্ণা রায় দাস বলেন, আমরা বিশ্বাস করি, দেবী দুর্গার আবাহনে শুধু পূজা-পার্বণই নয়, সমাজে ন্যায়, সত্য ও মানবতার জয় ঘটবে। মহালয়ার আলো বাংলাদেশসহ সমগ্র বিশ্বকে মঙ্গলময় করুক।

এ সময় মন্দির কমিটির সিনিয়র সহসভাপতি গৌরাঙ্গ সমাদ্দার, সহসভাপতি উত্তম সরকার, মিন্টু বসু, সুব্রত চন্দ্র দাস, মিঠুন দাস অজিত, অনিক সাহা তন্ময়, সুভাষ চন্দ্র দাস, সীমান্ত দাশ, সমীর সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X