কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৩ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৪ এএম
অনলাইন সংস্করণ

কৃষি মার্কেটের আগুন নেভাতে যোগ দিয়েছে সেনাবাহিনী

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন। ছবি : সংগৃহীত
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। তাদের সহায়তায় যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৩টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ৩টা ৫২ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহত নেই।

মোহাম্মদ থানার ডিউটি অফিসার এসআই দেবলাল সরকার রনি কালবেলাকে বলেন, রাত ৪টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার সংবাদ পাই। ঘটনার পর থেকে সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশকিছু জায়গা পুড়ে গেছে। এখনো টিনশেডের অনেকাংশেই আগুন জ্বলছে। এ ছাড়া কিছুক্ষণ পরপর এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১০

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১১

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১২

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৩

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৪

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৬

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৭

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৮

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৯

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

২০
X