কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকার আজ দুপুরে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে ঢাকার আকাশ আজ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে হতে পারে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি। এ ছাড়া দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X