লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

ঘুষের পুরো টাকা না পেয়ে তদন্তে জালিয়াতির অভিযোগ ডিবি কর্মকর্তার বিরুদ্ধে

তদন্তে জালিয়াতির অভিযোগে ডিবি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন বুলবুলী বেগম। ছবি : কালবেলা
তদন্তে জালিয়াতির অভিযোগে ডিবি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন বুলবুলী বেগম। ছবি : কালবেলা

লালমনিরহাটে ঘুষের পুরো টাকা না পেয়ে মামলা তদন্তে জালিয়াতি ও বাদীর পক্ষে প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের গল্পকথা রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বুলবুলী বেগম নামের এক নারী। এর আগে সোমবার (২৭ অক্টোবর) জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম বরারর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বাসিন্দা আব্দুর রশিদ (৩৯) বাদী হয়ে তার স্ত্রী বুলবুলী বেগমসহ আটজনের বিরুদ্ধে লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ একটি মামলা করেন। আদালত মামলাটির তদন্তভার দেন জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি)।

তদন্তের দায়িত্ব পান লালমনিরহাট ডিবি এসআই মো. মামুনুর রশীদ। অভিযোগ অনুযায়ী, তদন্তে মামলার সত্যতা পেলেও তিনি বুলবুলী বেগমের পরিবারের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে তারা ২০ হাজার টাকা দিলেও অবশিষ্ট ৩০ হাজার টাকা না দেওয়ায় প্রায় এক বছর ধরে তিনি প্রতিবেদন দাখিল না করে সময়ক্ষেপণ করেন। অবশেষে গত ২৬ অক্টোবর হঠাৎ করেই মামলার প্রকৃত ঘটনা আড়াল করে বাদী আব্দুর রশিদের পক্ষে তদন্ত প্রতিবেদন দাখিল করেন এসআই মামুনুর রশীদ। পরে বিষয়টি জানতে চাইলে তিনি বুলবুলী বেগম ও তার পরিবারের সঙ্গে অশোভন আচরণ করেন এবং বাড়াবাড়ি করলে মিথ্যা মামলায় জেলে পাঠানো হবে বলে হুমকি দেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বুলবুলী বেগম বলেন, আমরা গরিব মানুষ। ২০ হাজার টাকা দিয়েছি, বাকি টাকা না দিতে পারায় তিনি আমাদের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন। এখন ন্যায়বিচার চাই। এসআই মামুনের শাস্তি দাবি জানাই।

অভিযোগের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) সাদ আহম্মেদ বলেন, ভদ্রমহিলা লিখিত অভিযোগ পুলিশ সুপার বরাবর করেছেন, আমার কাছে করেননি। যদি করতেন, তাহলে আমি নিজে তদন্ত করতাম। এখন যেহেতু বিষয়টি পুলিশ সুপার বরাবর গেছে, তিনি তদন্ত কমিটি গঠন করবেন। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

ডিবির এসআই মামুনুর রশীদ ঘুষ গ্রহণের বিষয়টি অস্বীকার করে বলেন, তদন্ত শেষ করেই সঠিক প্রতিবেদন দিয়েছি। তা কার বিপক্ষে গেল, সেটি দেখার বিষয় নয়।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, অভিযোগটি যদি সত্য হয় এবং প্রমাণ পাওয়া যায়, তাহলে অবশ্যই তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গণতান্ত্রিক দেশে যে কেউ অভিযোগ জানাতে পারেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X