কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে শতশত ইবতেদায়ি শিক্ষক মিছিল শুরু করেন।

জানা গেছে, জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশি বাধার সম্মুখীন হন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। ওই সময় পুলিশের সঙ্গে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

লালমনিরহাটের হাতিবান্ধা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক মো. আব্দুস সালাম আজাদ বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে সচিবালয়ে যাচ্ছিলাম, আমাদের দাবি জানাতে। কিন্তু পুলিশ বাধা দিয়েছে।

তিনি বলেন, আমাদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং চোখে-মুখে জলকামান ব্যবহার করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। কেমন দেশ যেখানে শিক্ষকদের ওপর হামলা করা হয়! এখানে কারো মৃত্যু হলেও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

জয়পুরহাট থেকে আসা শিক্ষক আব্দুল খালেক বলেন, আমরা ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষাকে জাতীয়করণের দাবিতে আন্দোলন করছি। সরকার চাইলে আমাদের দাবি মেনে দিতে পারবে, কিন্তু তারা আটকে রাখছে। যদিও সরকার আগে ঘোষণা দিয়েছিল, আমাদের দাবি মেনে নেওয়া হবে, তবুও তারা সময় নষ্ট করছে।

ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

১০

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

১১

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

১২

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

১৩

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

১৪

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

১৫

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

১৬

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

১৭

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

১৮

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১৯

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

২০
X