কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ
মেট্রো লাইনের কাজ শুরু

বাড্ডা-রামপুরা রোডে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

বাড্ডা-রামপুরা রোডের যানজট। ছবি : সংগৃহীত
বাড্ডা-রামপুরা রোডের যানজট। ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডা-রামপুরার প্রগতি সরণিতে (বীরউত্তম রফিকুল ইসলাম সরণি) আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-১ নির্মাণ প্রকল্পের কাজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত থেকে শুরু হয়েছে। মেট্রো লাইনের কাজ শুরু হওয়া দিনভর যানবাহনের চাপে থাকা এ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হতে পারে। এ রুটের জনসাধারণ ও যানবাহনচালকদের যথেষ্ট সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনায় দায়িত্বে থাকা ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের তথ্যমতে, এই মেট্রোরেলের কিছু অংশ উপরে এবং কিছু অংশ মাটির নিচ দিয়ে যাবে। পাতাল অংশ পড়েছে বিমানবন্দর, খিলক্ষেত, বাড্ডা, রামপুরা, মালিবাগ, রাজারবাগ, কমলাপুরের মধ্যে। এ রুটের বিদ্যমান সড়কের নিচ দিয়ে তৈরি হবে পাতাল রেলপথ। এর বেশির ভাগই মাটির ১০ থেকে ৩০ মিটার নিচ দিয়ে যাবে। তবে সবচেয়ে গভীরতম অংশ হবে মালিবাগ-রাজারবাগের মধ্যবর্তী এলাকা। এ অংশে মাটির ৭০ মিটার নিচ দিয়ে চলবে ট্রেন।

এক দশমিক ২৪১ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলটি বাস্তবায়নে খরচ প্রাক্কলন করা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। এর সিংহভাগই অর্থাৎ ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। দেশের যোগাযোগ অবকাঠামো খাতে টাকার অঙ্কে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় প্রকল্প। লাইনটি অবশ্য দুটি অংশে বিভক্ত। একটি অংশ বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত, যাকে বলা হবে বিমানবন্দর রুট। দ্বিতীয় অংশ নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো, যার নাম হবে পূর্বাচল রুট।

বিমানবন্দর রুটের মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার। আর এ রুটেই দেশের প্রথম পাতাল বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল নির্মাণ হতে যাচ্ছে। মোট পাতাল স্টেশন হবে ১২টি। সেগুলো হলো বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল-৩, খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, হাতিরঝিল পূর্ব, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুর। অন্যদিকে পূর্বাচল রুটের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার। এর পুরোটাই হবে উড়াল এবং স্টেশন সংখ্যা ৯।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X