কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চোর সন্দেহে সরকারি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ 

প্রতীকী ছবি। কালবেলা গ্রাফিক্স
প্রতীকী ছবি। কালবেলা গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ীতে এক ব্যক্তিকে চোর সন্দেহে হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মো. আনোয়ার হোসেন বাবু (৪৩)।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে যাত্রাবাড়ী কাউন্সিল উত্তর শপিং পাড়া এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানিয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন আনোয়ার। তাকে পরিকল্পিতভাবে ওই গ্যারেজে নিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, এক সহযোগীকে নিয়ে তার চুরি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছেন আনোয়ার হোসেন।

নিহতের ভাই মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, মৃধাবাড়ী এলাকার স্থায়ী বাসিন্দা তারা। বাবার নাম মৃত আকবর আলী মিয়া। শুক্রবার সকালে খবর আসে কে বা কারা আনোয়ারকে মেরে গ্যারেজে ফেলে রেখেছে। পরে মা দিলরুবা আক্তারকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আনোয়ার হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

দেলোয়ার জানিয়েছে, ওরে রডের অ্যাঙ্গেল দিয়ে পিটানো হয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেলোয়ার হোসেন আরও বলেন, সকালে নামাজ পড়ে ফেরার পথে পরিকল্পিতভাবে তার ভাইকে ওই গ্যারেজে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এসময় তার ভাইয়ের সঙ্গে সুমন নামে এক যুবক ছিল। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানান তিনি।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে গেছে পরিবার। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, এক সহযোগীসহ তার চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে মারা গেছেন আনোয়ার। বিষয়টির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X