স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ এএম
অনলাইন সংস্করণ

জানা গেল আইপিএলে মুস্তাফিজের সম্ভাব্য গন্তব্য

মুস্তাফিজুর রহমান।  ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে ২০১৬ সাল থেকে নিয়মিত খেলছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। সবশেষ আসরে নিলাম থেকে দল না পেলেও পরে বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস তাকে দলে ভেড়ায়। আসন্ন আইপিএলের নিলামেও নাম রয়েছে তারকা এই ক্রিকেটারের। ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মিনি নিলাম।

মুস্তাফিজ ছাড়াও এবারের আইপিএল নিলামে নাম রয়েছে বাংলাদেশের তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা। তাদের মধ্যে নিলামে মুস্তাফিজেরই দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

২০২৬ আইপিএলের নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। একই পরিমাণ অর্থে ফিজ ছাড়া আরও ৩৯ ক্রিকেটার রয়েছেন তালিকায়। তবে সেখান থেকে খুব অল্প সংখ্যক ক্রিকেটারই দল পাবেন নিলামে।

সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার অনেকেই নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ এবং তারা কাকে দলে নিতে পারে এ নিয়ে আলোচনা করছে। আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজ তাদের বিশ্লেষণে মুস্তাফিজের সম্ভাব্য গন্তব্য হিসেবে দুটি ফ্র্যাঞ্চাইজির নাম উল্লেখ করেছে। দল দুটি হচ্ছে—চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। এই দুই দল নিলাম থেকে মুস্তাফিজকে দলে ভেড়ানোর চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে।

চেন্নাই এবং দিল্লি দুই দলের হয়েই আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে ফিজের। ২০২৪ আসরে চেন্নাই এবং সর্বশেষ আসরসহ তিনবার দিল্লির জার্সিতে খেলেছেন মুস্তাফিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X