কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

গাড়ির ধাক্কায় উত্তরার সড়কে মাছ ব্যবসায়ী নিহত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। পুরোনো ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। পুরোনো ছবি

দ্রুতগতির গাড়ির ধাক্কায় রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ইউসুফ হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একজন মাছ ব্যবসায়ী।

শনিবার (৮ নভেম্বর) ভোরে বিএনএস সেন্টারের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আছে।

চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট উত্তরা পূর্ব থানায় জানানো হয়েছে।

এর আগে গুরুতর আহত অবস্থায় ইউসুফকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোনজামাই সাইদুল ইসলাম বলেন, ইউসুফ ভ্যানে করে মাছ বিক্রি করতেন। ভোরের দিকে মাছ নিয়ে তিনি উত্তরা বিএনএস সেন্টারের বিপরীতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তারা ইউসুফকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান, কিন্তু চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। ইউসুফের বাড়ি ময়মনসিংহ জেলায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X