বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৬:২৬ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় জরিমানা

নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় জরিমানা

এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) পরিচালিত অভিযানে পারটেক্স গ্রুপের নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবনটির তত্ত্বাবধায়ককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে নগরীর ধলপুর এলাকায় করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম পরিচালিত অভিযানে পারটেক্স গ্রুপের নির্মাণাধীন ভবনটির তত্ত্বাবধায়ককে এই জরিমানা করা হয়। আদালত ওই সময় মানিকনগর এলাকায়ও অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আদালত ৩০টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। পারটেক্স গ্রুপের নির্মাণাধীন ভবনসহ ওই সময় পাঁচটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, আজকের অভিযানে পারটেক্স গ্রুপের নির্মাণাধীন একটি ভবন এবং ব্যক্তি মালিকানায় থাকা নির্মাণাধীন আরেকটি ভবনে মশার লার্ভা পাওয়ায় দুটি মামলায় ১০ হাজার টাকা করে দুটি নির্মাণাধীন ভবনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আরও তিনটি বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ায় তিন মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে আজকের অভিযানে ৫ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন সরকার দিকনির্দেশনা দেন। ওই সময় অন্যান্যের মধ্যে ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাদল সরদার, অঞ্চল-৫ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X