কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১২:৩২ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন, দগ্ধ ৪

প্রতীকী ছবি। কালবেলা গ্রাফিক্স
প্রতীকী ছবি। কালবেলা গ্রাফিক্স

রাজধানীর বংশালের সিক্কাটুলী এলাকায় একটি জুতার কারখানায় কাজের সময় আগুন লেগে একই পরিবারের চার শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে সিক্কাটুলী মাজার গলিতে সজীব মিয়ার ছয়তলা ভবনের নিচতলায় থাকা ওই কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—কারখানার মালিক আইনউদ্দিন (৪৫), তার ছোট ভাই আমিরউদ্দিন (৪০), আইনউদ্দিনের ছেলে রুমান (১৬) ও রবিন (১৮)। তাদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন শ্রমিকেরা জানান, কাজের সময় হঠাৎ জুতা তৈরির আঠায় আগুন ধরে যায় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে তারা চারজনই দগ্ধ হন। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাদের ধারণা।

আইনউদ্দিন কারখানাটি পরিচালনা করতেন, আর তার দুই ছেলে রুমান ও রবিন সেখানে শ্রমিক হিসেবে কাজ করত। কয়েক দিন আগে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর বাটিয়াপাড়া থেকে বেড়াতে এসেছিলেন ছোট ভাই আমিরউদ্দিন; তিনিও আগুনে পুড়ে আহত হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাতে জানিয়েছেন, আমিরউদ্দিনের শরীরের ৭ শতাংশ, আইনউদ্দিনের ২০ শতাংশ এবং রুমানের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে সবাই বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X