কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল ব্যবসায়ীদের অবরোধে তীব্র যানজট

যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে মোবাইল ফোন ব্যবসায়ীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে মোবাইল ফোন ব্যবসায়ীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট ভাঙা এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ নিশ্চিতের দাবিতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও ভোগান্তি।

ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ শুরু করেন। প্রথমে প্রায় ১০ মিনিট অবরোধ থাকলেও পরে কথা বলে তাদের সরিয়ে দেওয়া হয়।

জানা গেছে, বেলা ২টার দিকেও ব্যবসায়ীরা সড়ক অবরোধ চালিয়ে যাচ্ছিলেন। অবরোধের কারণে কুড়িল বিশ্বরোড থেকে অনেকের হেঁটে এভারকেয়ার হাসপাতাল অভিমুখে যেতে হয়েছে।

বিমানবন্দর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম হাসিবুর রহমান বলেন, সড়ক অবরোধের কারণে কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক বন্ধ থাকায় খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গুলশান ট্রাফিক বিভাগের এডিসি জিয়াউর রহমান বলেন, ‘মোবাইল বিজনেস কমিউনিকেশন বাংলাদেশ’ ব্যানারে কর্মচারী ও ব্যবসায়ীরা এ বিক্ষোভ করছেন। এতে উত্তরা-রামপুরা এবং রামপুরা-উত্তরা রুটসহ আশপাশের সড়কে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত সড়ক স্বাভাবিক করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X