সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

গাঁজা কেনেন দুলাভাই, বেচেন শালা

রাজধানীতে গাঁজাসহ গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : কালবেলা
রাজধানীতে গাঁজাসহ গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : কালবেলা

রাজধানীতে গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাদের পশ্চিম কাজীপাড়া কৃষিবিদ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. সোহেল (২৯), মো. ময়নুল ওরফে ময়নাল (২৯) এবং মো. বিকাশ হোসেন (১৯)। এর মধ্যে বিকাশ ও সোহেল সম্পর্কে শালা-দুলাভাই।

মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন কালবেলাকে এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারকৃত তিনজন পেশাদার মাদক বিক্রেতা। তারা মূলত গাঁজা বিক্রি করেন। তারা কুষ্টিয়া থেকে গাঁজা কিনে আনেন। এরপর ঢাকায় বিভিন্ন স্থানে বিক্রি করেন। এই গাঁজা বিক্রির জন্যই তারা আলাদা বাসা ভাড়া করেন। সেই বাসাতে বসেই গাঁজা বিক্রি করেন। সোহেল বিভিন্ন অর্ডার নেন, আর বিকাশ তা ডেলিভারি দেন। এসব গাঁজা বিক্রির জন্য বিকাশ বিভিন্ন ছদ্মবেশে চলাফেরা করেন। কখনও তিনি স্কুলছাত্র সেজে ব্যাগে করে গাঁজা পৌঁছে দেন, কখনও প্রবাসী সেজে বড় ব্যাগে গাঁজা নিয়ে আসেন, আর কখনও ভাঙারি বিক্রেতা সেজে ছোট ড্রামে করে গাঁজা পৌঁছে দেন।

গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় মিরপুর মডেল থানার মিরপুর মডেল থানার পশ্চিম কাজীপাড়া কৃষিবিদ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১০

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

১১

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১২

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১৩

স্পেনের গোল কেন বাতিল হলো!

১৪

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১৫

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৬

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৭

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৮

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১৯

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

২০
X