কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কৃষক লীগের সমাবেশে দুপক্ষের মারামারি

কৃষক লীগের সমাবেশে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা। ছবি : সংগৃহীত
কৃষক লীগের সমাবেশে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা। ছবি : সংগৃহীত

কৃষক লীগের সমাবেশে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে সংঘর্ষে জড়িয়ে পড়ে বাড্ডা থানা কৃষক লীগ ও আদাবর থানা কৃষক লীগ।

কৃষক লীগের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা রয়েছে।

সমাবেশে দুপুর ১২টার পর থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয়পক্ষ লাঠি নিয়ে মারামারিতে জড়ায়।

জানা গেছে, বাড্ডা থানা কৃষক লীগের সভাপতি রকি শিকদার ও সাধারণ সম্পাদক জনি মালুমের নেতাকর্মীদের সঙ্গে আদাবার থানা কৃষক লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলেন, তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই থানার নেতাকর্মীরা চড়াও হন। এ সময় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র দুপক্ষককে দুই দিকে নিয়ে যান। সমীর চন্দ্র স্টেজে ওঠার পর দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এক পক্ষ আরেক পক্ষের ওপর বাঁশ দিয়ে আঘাত করে। এমন পরিস্থিতিতে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র নিচে এসে দুপক্ষকে শান্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X