কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

শিল্প প্রতিমন্ত্রীকে ঘিরে শ্রমিকদের স্লোগান

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঘিরে শ্রমিকরা। ছবি : কালবেলা
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঘিরে শ্রমিকরা। ছবি : কালবেলা

মিরপুরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলতে গেলে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শুরু করে। বুধবার (১ নভেম্বর) দুপুরে মিরপুর ১০ নম্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে মিরপুরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে দেখা করতে সেখানে যান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ অবস্থায় প্রতিমন্ত্রী দুপুর ১টার দিকে ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পোশাক শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন। এসময় ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে ১৪ নম্বরের দিকে চলে যান তারা।

এরপর লাঠি হাতে শ্রমিকরা মিরপুর ১ নম্বর গোলচত্বরে অবস্থান নেন। এসময় টেকনিক্যাল থেকে আসা সব ধরনের যানবাহন ঘুরিয়ে দেন তারা। ওই সময় আতঙ্কিত হয়ে ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে ফেলেন। পরে কয়েকটি গার্মেন্টসের ফটক ভাঙচুর করতে দেখা যায় শ্রমিকদের।

দুপুর ১২টা নাগাদ শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। এরপরই শুরু হয় যান চলাচল, খোলা হয় দোকানপাট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X