কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১২:০৭ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী খুন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর আগারগাঁওয়ে ছুরিকাঘাতে আজিম ইসলাম (৫৫) নামে বাড়ির নিরাপত্তাকর্মী খুন হয়েছে। রোববার (২৫ জুন) দিবাগত রাত ৩টার দিকে পশ্চিম আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের পাশে ৫৯ নম্বর মিয়া টাওয়ারে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকসহ শরীরে কয়েকটি ছুরিকাঘাত রয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।

নিহত আজিমের ছোট ভাই আজিজ মিয়া জানান, তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামে। বাবার নাম মৃত লুৎফর রহমান। আজিম পশ্চিম আগারগাঁওয়ের ওই বাড়ির নিরাপত্তা কর্মী ছিলেন। স্ত্রী ও এক মেয়ে গ্রামের বাড়িতে থাকেন।

তিনি জানান, ভোরে খবর পান ছুরিকাঘাতে আজিম আহত হয়েছে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দ্রুত ঢাকা মেডিকেলে এসে বড় ভাইয়ের মরদেহ দেখতে পান। তবে কে তার ভাইকে খুন করেছে সে বিষয়ে কিছু জানেন না তিনি।

ওই বাড়ির ম্যানেজার ইমাম হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে খবর পেয়ে নিচতলায় সিকিউরিটি গার্ডের রুমের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন নিরাপত্তাকর্মী আজিমকে। দ্রুত তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ইমাম হোসেন জানান, ওই বাড়ির দ্বিতীয় তলায় সাগর (১৮) নামে এক যুবক থাকে। সেই তাকে ছুরিকাঘাত করেছে বলে জানতে পেরেছেন। ঘটনার সময় হাতে আঘাত পায় সাগর। চিকিৎসার জন্য সে ঢাকা মেডিকেলের এলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে বলে জানা গেছে।

শেরেবাংলা নগর থানার এসআই মো. ইমরান জানান, ছুরিকাঘাতে মৃত্যুর বিষয়টি সম্পর্কে ঘটনার বিস্তারিত জানার জন্য তাদের একাধিক টিম কাজ করছে। তবে অভিযুক্ত সাগরকে আটকের বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতার ভেতর বোমাকাণ্ড / বোতামে চাপ লাগলেই ঘটত ভয়ানক এক ঘটনা, বেড়িয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১০

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১১

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১২

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৫

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৬

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৭

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৮

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৯

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

২০
X