কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সফলে রাজধানীতে বিএনপি-ছাত্রদলের মশাল মিছিল

অবরোধ সমর্থনে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে বিএনপি ও অঙ্গসংগঠনের মশাল মিছিল। ছবি : কালবেলা
অবরোধ সমর্থনে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে বিএনপি ও অঙ্গসংগঠনের মশাল মিছিল। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদের ঘোষিত তপশিল বাতিল এবং বিএনপির ডাকা ৮ম দফা ২৪ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীর খিলক্ষেত এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি, ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে এয়ারপোর্টের সামনের সড়কে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা জসিম শিকদার রানা। মিছিল থেকে সরকারের পদত্যাগ এবং অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদ আউয়াল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হামিদ নিরব, ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উত্তর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আরিফ, রামপুরা থানা ছাত্রদল নেতা পাভেল, বাড্ডা থানা ছাত্রদল নেতা নাসির, ইমনসহ শতাধিক নেতাকর্মী।

এ ছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে রাজধানীর বনানী-কাকলী মোড় মেইনরোড আটকিয়ে মশাল মিছিল করা হয়।

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় এবং বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে তিনদিন ব্যাপি কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X