কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ
তুবা সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকীতে 

খাবার পেলেন তিন শতাধিক অসহায় মানুষ

তুবা সোসাইটির  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ছবি : কালবেলা
তুবা সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ছবি : কালবেলা

সামাজিক সংগঠন তুবা সমাজ কল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে প্রায় তিন শতাধিক পথবাসীর মধ্যে এ খাবার বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা শাহজাহানপুর থানার ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বিএম ফরহাদ অংকুর, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএএফ সুমন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ও তুবা সমাজ কল্যাণ সোসাইটির সংগঠক মোহাম্মদ মনির হোসেন কাজী, রেলওয়ে ঢাকা ক্যারেজ ডিপোর হেড টি এক্স আর মোহাম্মদ রাফি উদ্দিন, ঢাকা ক্যারেজ ডিপোর সিক লাইনের হেড মিস্ত্রি ইয়াসিন আরাফাত, ভাইস চেয়ারম্যান অনিক হাসান মাসুম, যুগ্ম মহাসচিব মাসুম ভুইয়া, যুগ্ম মহাসচিব জাহিদুল ইসলাম জাহিদ, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আশিকুর রহমান শাকিল, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পরিকল্পনাবিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আল আমিন তালুকদার, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সজল প্রমুখ। উল্লেখ্য, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কেক কাটা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X