কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএইচআরএফ’র সভাপতি রাব্বি, সম্পাদক সোহেল

সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সৌজন্য ছবি
সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সৌজন্য ছবি

দৈনিক আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি রাশেদ রাব্বিকে সভাপতি এবং দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক মাইনুল হাসান সোহেলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) ১৫ সদস্যের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী কোর কমিটি ১৫ সদস্যের কার্য নির্বাহী কমিটি গঠন করেন। আগামী দুই বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার একটি রেস্তোরাঁয় ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সংগঠনের সাবেক সভাপতি ও দৈনিক খবরের কাগজের প্রধান প্রতিবেদক তৌফিক মারুফ নির্বাচনী কোর কমিটির পক্ষে নতুন কমিটি ঘোষণা করেন। যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক হামিমুল কবির, দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক সেবিকা দেবনাথ, যুগ্ম সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক বরুন কুমার দাশ, অর্থ সম্পাদক দৈনিক ভোরের ডাকের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. বায়েজীদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক মাছরাঙা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদ কমল, দপ্তর সম্পাদক ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিসবাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ভোরের আকাশের নিজস্ব প্রতিবেদক আরিফ সাওন, কার্য নির্বাহী সদস্য চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি জান্নাতুল বাকেয়া কেকা, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জ্যেষ্ঠ প্রতিবেদক দিনার সুলতানা, দীপ্ত টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক লাবণী গুহ, দৈনিক আজকের পত্রিকার নগর সম্পাদক আয়নাল হোসেন, নাগরিক টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন ও ডেইলি সানের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ আল আমিন।

এর আগে দিনের শুরুতে বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বির সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আগের মেয়াদের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও অর্থ সম্পাদক মো. বায়েজদী মুন্সী বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। বিস্তারিত আলোচনার পর কণ্ঠভোটে প্রতিবেদন দুটি পাস হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১০

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১১

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১২

সবার আগে নকআউটে কারা

১৩

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৪

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৫

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৬

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৭

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৮

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৯

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

২০
X