কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৯:২১ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

‘ধাক্কা পার্টি’র টার্গেট নারীরা, ৪ সদস্য আটক

ছিনতাইয়ের সময় আটক ধাক্কা পার্টির চার সদস্য। ছবি: কালবেলা
ছিনতাইয়ের সময় আটক ধাক্কা পার্টির চার সদস্য। ছবি: কালবেলা

রাজধানীতে ধাক্কার মাধ্যমে ছিনতাই চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। রোববার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর মডেল থানাধীন ১০ নম্বর গোল চত্বর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- মো. রাসেল (২২), মো. আমান (২৪), মো. উজ্জল (২৩) এবং মো. রনি (১৯)।

নারীদের ধাক্কা দিয়ে বিশেষ কায়দায় ছিনতাই করে বলে তারা ‘ধাক্কা পার্টি’ নামেই পরিচিত।

মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন কালবেলাকে জানান, আটকরা রাজধানীর চিহ্নিত ছিনতাইকারী। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সাধারণত মেয়েদের কাছ থেকেই ছিনতাই করেন।

তিনি বলেন, তারা বিভিন্ন জনবহুল এলাকা বিশেষ করে মার্কেট বা শপিংমলের সামনে অবস্থান করেন। এ সময় কোনো নারীকে টার্গেট করে গ্রুপের দুজন গিয়ে তাকে ধাক্কা দেন। এমন পরিস্থিতিতে ওই নারীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে গ্রুপের বাকিরা তার (নারীর) মোবাইল-ব্যাগ নিয়ে পালিয়ে যান। আজও তারা একই কৌশলে ছিনতাই করছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকেই তাদের আটক করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১০

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১১

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১২

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১৩

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৪

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৫

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৬

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৭

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১৮

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১৯

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

২০
X