কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে দানু মিয়া (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুই শ্রমিক। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি কিশোরগঞ্জ জেলা তাড়াইল থানায়। আহত দুজন হলেন বাবুল (৪০) ও বিশু (৩০) । তারাও একই থানার বাসিন্দা। আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দানু মিয়াকে মৃত ঘোষণা করেন।

তাদের তিনজনকে হাসপাতালে নিয়ে আসা মো. খোকন জানান, এই তিনজন ১৪ তলা একটি নির্মাণাধীন ভবনে বাইরে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ তারা চারতলা থেকে নিচে পড়ে যান।

পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, অবস্থার অবনতি হলে ঢাকা ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আর আহত বাবুল ও বিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X