কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোট বর্জনের আহ্বানে রাজধানীতে এ্যাব’র লিফলেট বিতরণ

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দোকানদার, পথচারীসহ জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। ছবি : কালবেলা
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দোকানদার, পথচারীসহ জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দোকানদার, পথচারীসহ জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

নেতাকর্মীরা জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে বলেন, আগামী ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হবে না। ভোট আগেই নির্ধারণ করা হয়েছে কে এমপি হবেন। এখন শুধু ফলাফল ঘোষণা বাকি। সুতরাং আপনারা ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাবেন না। ওইদিন সবাই নিজ নিজ পরিবারের সদস্যদের সময় দিবেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী, এ্যাবের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মহাসচিব প্রকৌশলী হাছিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু, এ্যাব ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহবুব আলম, এ্যাব সহসভাপতি প্রকৌশলী তানভীর হাসান তমাল, প্রকৌশলী মোতাহার হোসেন, প্রকৌশলী আবু হোসেন হিটলু, প্রকৌশলী আহসান রাসেল, প্রকৌশলী কামরুল হাসান সাইফুল, প্রকৌশলী নুর আমিন লালন, প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, প্রকৌশলী ফারজাদ খান মিরন, প্রকৌশলী জহিরুল ইসলাম জনি, প্রকৌশলী গোলাম রহমান রাজিব, প্রকৌশলী মো. হানিফসহ অন্যান্য পেশাজীবী নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X