কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ঘোড়ায় চড়ে শেষ মুহূর্তের প্রচারে সাঈদ খোকন

ঘোড়ায় চড়ে ভোটারদের কাছে ভোট চান নৌকা প্রতীকের প্রার্থী সাঈদ খোকন। ছবি : কালবেলা
ঘোড়ায় চড়ে ভোটারদের কাছে ভোট চান নৌকা প্রতীকের প্রার্থী সাঈদ খোকন। ছবি : কালবেলা

ঢাকা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাঈদ খোকন ঘোড়ায় চড়ে নির্বাচনী প্রচার করেছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিনব্যাপী প্রচারে অংশ নেন তিনি। বংশাল, নবাবপুর রোড, ধোলাইখাল, কাগজিটোলা, সূত্রাপুর, লক্ষ্মীবাজারসহ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

দুপুরে সূত্রাপুর কমিউনিটি সেন্টার থেকে বংশাল রোড পর্যন্ত বর্ণাঢ্য মিছিল করেন তার সমর্থকরা। মিছিলটির প্রথম ভাগে ঘোড়ায় চড়ে ভোট চান তিনি। সঙ্গে ছিল হাতি ও ঘোড়ার গাড়িবহর।

সূত্রাপুরের বাসিন্দা আব্দুল্লাহ বলেন, শেষ দিনের প্রচাররে নৌকার পক্ষে যে বর্ণাঢ্য মিছিল বের করেছেন সাবেক মেয়র সাঈদ খোকন ও তার সমর্থকরা তা আসলেই দৃষ্টি আকর্ষণ করেছে। আমি মনে করি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করে বিজয়ী প্রার্থী দলমত নির্বিশেষে ঢাকা-৬ আসন তথাপি পুরান ঢাকার উন্নয়ন করবেন।

এদিকে সাঈদ খোকন বলেন, ঢাকা-৬ আসনে আমি বিজয়ের ব্যাপারে সর্বোচ্চ আশাবাদী। জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে। জনগণের প্রতি আহ্বান রইল, তারা যেন ভোটে অংশগ্রহণ করে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

তিনি আরও বলেন, জনগণের প্রতি একটাই আহ্বান- জনগণ যেন পুরান ঢাকার এ আসনের উন্নয়নে আমাকে ভোট দিয়ে কাজ করার সুযোগ দেন। আমি সব প্রতিদ্বন্দ্বীকেই শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করি। মানুষ নৌকাকে ভোট দেবে- আমাকে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ গড়ার সুযোগ দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X